
হটনিউজ ডেস্ক:
৮০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে ১৫ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তর বিহারের মধুবনীর একটি গ্রামে।
বিহার পুলিশের কর্মকর্তা সত্য প্রকাশের বরাতে এই সময় জানায়, বুধবার মাঝরাতে বৃদ্ধাকে ধর্ষণ করে প্রতিবেশী ওই কিশোর। দূর সম্পর্কের আত্মীয় ছেলেটি বৃদ্ধার চিৎকার থামাতে তার মুখে কাপড়ের টুকরো ঢুকিয়ে দেয়। তবুও বৃদ্ধার গোঙানির শব্দে ঘুম ভাঙে পরিবার ও প্রতিবেশীদের। তারা গিয়ে ছেলেটিকে ধরে ফেলেন। পরে তাকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বৃদ্ধার নাতনির করা অভিযোগের ভিত্তিতে থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা সত্য প্রকাশ জানান, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।