সকল মেনু

পার্কিং লট ধসে পুনেতে নিহত ১৫

হট নিউজ ২৪

ভারতের মহারাষ্ট্র প্রদেশের পুনে শহরে শনিবার পার্কিং লট ধসে কমপক্ষে ১৫ ব্যক্তির মৃত্যু হয়েছে। ধ্বংসস্তুপ থেকে নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রাত ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ওই এলাকায় নির্মাণকাজ চলছিল। নিহতরা সবাই শ্রমিক। এখনো উদ্ধারকাজ চলছে। পুনেতে মুষলধারে বৃষ্টি হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

সূত্র: জিনিউজ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top