সকল মেনু

ভারতে যাত্রীবাহী বাস খাদে নিহত ৬

হটনিউজ ডেস্ক:

ভারতের ঝাড়খন্ড রাজ্যে মঙ্গলবার সকালে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন যাত্রী। খবর এনডিটিভির

আজ সকালে রাজ্যের গারহাওয়া এলাকা দিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে উদ্ধারকারী দল। তারা সড়ক থেকে গভীর খাদে পড়ে যাওয়া বাসটিতে আটকে থাকা হতাহত যাত্রীদের উদ্ধার করছেন।

বাসটি ছত্রিশগড় থেকে গারহাওয়া যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি। এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top