সকল মেনু

কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কিনতে বললেন মাশরাফি

হটনিউজ২৪ ডেস্ক: 

বাংলাদেশ ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ত্রিদেশীয় সিরিজ শেষ করে তিন দিনের ছুটিতে দেশে এসেছেন।

আর দেশে এসেই জেলা প্রশাসককে(ডিসি) কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কিনতে বললেন নড়াইল- ২ আসনের এ সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। গতকাল রোববার রাতে ফোন করে এ কথা বলেন তিনি।

জানা গেছে, ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রফি জয়ের পর গত শনিবার রাতে দেশে ফেরেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দেশে ফিরে তিনি জানতে পারেন কৃষকরা ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।

তাদের উৎপাদন খরচও উঠছে না। এ বিষয়টি জানার পর রবিবার রাত ১০টার দিকে সংসদ সদস্য মাশরাফি জেলা প্রশাসক আনজুমান আরাকে ফোন করে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করতে বলেন এবং সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top