সকল মেনু

আজই রাহীর ওয়ানডে অভিষেক!

হটনিউজ২৪ ডেস্ক:

অবশেষে ওয়ানডে ক্রিকেটে অভিষেকের অপেক্ষার পালা ফুরাচ্ছে পেসার আবু জায়েদ রাহীর। চোটের কারণে সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে পারছেন না মোহাম্মদ সাইফউদ্দিন। এরপরই রাহীকে খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও এখনও কোনো ওয়ানডে খেলা হয়নি রাহী। জাতীয় দলের হয়ে ৫ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন তিনি।

যদিও সাইফউদ্দিনের ইনজুরির পড়ার পর রুবেলকে খেলানোর পরিকল্পনা করা হয়। কিন্তু পরীক্ষিত রুবেলকে বাজিয়ে দেখার কিছু দেখছে না টিম ম্যানেজমেন্ট। তাই আবু জায়েদকে সুযোগ দেওয়ার পরিকল্পনা নিয়েছেন তারা। এখন পর্যন্ত যে খবর, তাকে আজই রাহীর ওয়ানডে অভিষেক হয়ে যাচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top